Breaking News

ভরা মৌসুমেও হঠাৎ বাড়ছে পেঁয়াজের দাম

Spread the love

অনলাইন ডেস্ক:
তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। মানভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা কেজিতে। পেঁয়াজের ভরা মৌসুম হঠাৎ করেই দাম বাড়ায় বিপাকে ভোক্তারা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত শুক্রবার ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। তবে পহেলা বৈশাখের পরে তা এখন বাড়তে শুরু করেছে। সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে ধারণা ব্যবসায়ীদের।

কারওয়ানবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, আড়তে পেঁয়াজের সরবরাহ কম। এবার পেঁয়াজের মৌসুমে উৎপাদন কম হয়েছে।

এ ছাড়া এই সময়ে অনেক চাষি পেঁয়াজ সংরক্ষণ করায় দাম বাড়ছে বলেও জানান ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, পাইকারি বাজারে দামের প্রভাব খুচরা বাজারে এসেছে।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সই, নির্দিষ্ট তৈরি পোশাকে রপ্তানি শুল্ক শূন্য

Spread the loveনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com