মাচাদোর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করতে রাজি ট্রাম্প

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরোধী দলীয় নেতা বিরোধী নেতা ও এবারের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পের সঙ্গে সখ্যতা গড়তে এই নোবেল পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করতে রাজিও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে দেখা হলে তিনি এই ‘উপহার’ নেবেন।

তবে নোবেল কমিটি সাফ জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হাতবদল করার কোনো নিয়ম নেই।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি তিনি (মাচাদো) আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

মাচাদো পুরস্কারটি তাকে দিতে চান শুনে ট্রাম্প বলেন, এটি তার জন্য হবে ‘বিরাট সম্মানের’।

নোবেল নিয়ে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তাদের কূটনীতিকদের একটি দল শিগগিরই ওয়াশিংটনে পৌঁছাবে।

শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সব সময়ের জন্য প্রযোজ্য।’

About dainiksatkhira24

Check Also

১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com