Breaking News

মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

Spread the love

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান। সংবর্ধনাস্থলে ভাষণ শেষে তিনি রওনা দেন। সে জন্য এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।

এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কের (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) সংবর্ধনাস্থলে ৩ ঘন্টা ৪০ মিনিটের যাত্রা শেষে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় রাস্তার দুইপাশে থাকা নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রায় ৪ টার দিকে ভাষণ দেন তিনি।

এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।

About dainiksatkhira24

Check Also

আওয়ামীলীগের আগুনে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

Spread the loveডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com