Breaking News

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আব্দুর রউফ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মো. নাজিরুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। আলহাজ্ব মো. আব্দুর রউফ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে পরিচিত।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, সাতক্ষীরা-২ আসনের বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব, যুব নেতা আব্দুল্লাহ সিয়ামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। ওই তালিকায় সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফের নাম ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। একই সঙ্গে তিনি দলের সব ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com