Breaking News

মণিরামপুরে জাপা প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Spread the love
জেমস আব্দুর রহিম রানা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুর আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এম এ হালিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আপিল শুনানি শেষে রোববার (১১ জানুয়ারি) বিকেলে তার মনোনয়ন বৈধতার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
রোববার সকাল ১১টায় রাজধানীতে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আপিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। শুনানি শেষে বিকাল আনুমানিক ৫টার দিকে নির্বাচন কমিশন এম এ হালিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের মাধ্যমে মণিরামপুর আসনে জাতীয় পার্টির নির্বাচনী অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।
মনোনয়ন বৈধ ঘোষণার সময় প্রার্থী এম এ হালিমের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। আপিল শুনানি ও সার্বিক বিষয় তদারকিতে তিনি প্রার্থীকে সহযোগিতা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এম এ হালিম নিজেই।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর গত ২০২৫ সালের ২৯ ডিসেম্বর মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সম্রাট হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন এম এ হালিম। প্রাথমিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করা হলেও চলতি বছরের ৩ জানুয়ারি যশোর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে এম এ হালিম গত ৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আপিল করেন। আপিল আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রোববার শুনানি গ্রহণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তি পর্যালোচনা শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় এম এ হালিম বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ন্যায়বিচারের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে তিনি নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার খবরে মণিরামপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, এ সিদ্ধান্তের ফলে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com