Breaking News

বিমান বিধ্বস্ত ঘটনায় শাকিব খানের শোক প্রকাশ

Spread the love

বিনোদন ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও শোকের ছায়া। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের ভিডিও ও ছবি। হৃদয়বিদারক এই দৃশ্য নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনকেও। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান।সোমবার (২১ জুলাই) ফেসবুকে শোকবার্তা প্রকাশ করেছেন তিনি। শাকিব খান লিখেছেন, ‌‘রাজধানীর উত্তরার একটি শিক্ষপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’শাকিবের এই পোস্টে হাজারো অনুরাগী শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com