Breaking News

প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

Spread the love

নিউজ ডেস্ক:

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে ১০ নভেম্বর থেকে শীতের আগমন হতে পারে। তবে সারাদেশে শীতের পুরো আমেজ অনুভব করতে হবে নভেম্বর মাসের শেষ দিকে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি ডিসেম্বরে।

বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে আবহাওয়া অনুকূল থাকবে। এই সময় কৃষিকাজ চালানোর জন্য অত্যন্ত উপযোগী। ধান কাটা থেকে শুরু করে শীতকালীন শাকসবজি চাষ শুরু করার জন্য এটি সুবিধাজনক সময়।

সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত কমতে শুরু করেছে। ৭ নভেম্বর পর্যন্ত কয়েকটি স্থানে সামান্য বৃষ্টি হতে পারে। তবে ২০ নভেম্বরের আগে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ১৭-১৮ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সম্পর্কে বিডব্লিউওটি জানিয়েছে, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। পাশাপাশি নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে বৃষ্টি বলয় আসার সম্ভাবনা রয়েছে।

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com