Breaking News

পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ পিতা ও পুত্র গ্রেফতার

Spread the love

রুকুনুজ্জামান: দিনাজপুর পার্বতীপুরে ৯৪০ গ্রাম গাঁজাসহ পিতা ও পুত্র গ্রেফতার।জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আজ ২জুলাই বুধবার বিকেলে উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভবেববাজার মোথাপাড়া গ্রামে ১টি বাড়ী থেকে পিতা জয় চন্দ্র রায় (৪৪) ও পুত্র আকাশ চন্দ্র রায় (২৫) আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে। এসময় তাদের কাছ থেকে ৯৪০ গ্রাম গাঁজা, নগদ ৭৫ হাজার টাকা ও গাঁজার খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, গাঁজাসহ পিতা ও ছেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com