Breaking News

আশাশুনিতে মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আশাশুনিতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আশাশুনি বাজার চাঁদনী চত্বর থেকে মিছিল বের করা হয়। নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহনে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাজার চাঁদনী সেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক জিএম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা আদালতের অতি. পিপি এড. গোলাম গণি দুদু, জুলফিকার আলী জুলি, খালিদুজ্জামান টিপু, আনোয়ারুজ্জামান সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সিনি. যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, রামিম আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ, সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সুমন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের ব্যবস্থাপনায় জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আছিফুর রহমান তুহিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল বাজার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com