Breaking News

পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সকালে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের উপজেলা সভাপতি এডভোকেট শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং সংস্থার জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম কাজল।সংস্থার সাধারণ সম্পাদক টিএম নূরউদ্দিন জুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক মোস্তাফিজুর রহমান, এডভোকেট সাইফুল ইসলাম, প্রভাষক রবীন কর্মকার, শিক্ষক কনক সরকার, মাহামদুর রহমান সোহেল, মনিরুল ইসলাম, ইয়াসিন ও রওশানারা।

 

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com