Breaking News

পাইকগাছা ইউআরসিসি নির্বাচনে আবারও সভাপতি প্রাণকৃষ্ণ দাশ

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউআরসিসি) এর নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণকৃষ্ণ দাশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে অধিকাংশ সমিতির প্রতিনিধিদের অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উপজেলার ৮৩টি সমবায় সমিতির মধ্যে ৮১টি সমিতির প্রতিনিধিরা গতকাল বুধবার ভোট প্রদান করেন। নির্বাচনে প্রাণকৃষ্ণ দাশ (ছাতা প্রতীক) ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল খালেক (চেয়ার প্রতীক) ৩২ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়া ৩ নম্বর ব্লকের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থীর মধ্যে মো. রেজাউল করিম ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ইকবাল হোসেন (তালাচাবি প্রতীক) ৫ ভোট পেয়ে পরাজিত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আবু সালেহ মো. ইকবাল এবং বিভিন্ন ব্লকের সদস্য হিসেবে সুধীর চন্দ্র দাশ, এসএম লুৎফর রহমান, দীপক চন্দ্র সরকার, দিপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল পুনর্নির্বাচিত হন।

২২ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মো. হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সমবায় দপ্তরের পরিদর্শক মো. আমির হোসেন।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় প্রাণকৃষ্ণ দাশ সংশ্লিষ্ট সকল সমিতির সভাপতি সম্পাদক, প্রতিনিধি ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com