Breaking News

সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত  পাঠালো বিএস এফ 

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
ভারতের সীমান্ত পার হওয়ার সময় আটক ১০ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএস এফ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদের ভারতের হাকিমপুর চেকপোস্ট থেকে আটক করে বিএসএফ। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক  বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে উভয় দেশের পতাকা বৈঠক শেষে আনুষ্ঠিক ভাবে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা  ব্যক্তিরা সাতক্ষীরার কালীগঞ্জ, তালা, গাইবান্ধা জেলা  ও খুলনার জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে, তিনজন শিশু, চারজন নারী  ও তিনজন পুরুষ রয়েছেন।
ফেরত আসা ব্যাক্তিরা হলেন,  মো. নেয়ামত আলী (৫১) তার স্ত্রী পাপিয়া বেগম (৪৬), শীলা আক্তার সরবানু (২৪), তার ছেলে হাবিব মোল্লা (৯) ও লাবিব মোল্লা (৪ মাস), আব্দুল মুছা (৩৬), তার স্ত্রী আফরোজা মোল্লা (৩৫) ও মেয়ে রুকাইয়া (৫), মোছা. মোসলেমা খাতুন (২১) ও তার মেয়ে আনাবিয়া (১)।
ফেরত আসা ব্যাক্তিদের মধ্যে নেয়ামত আলী জানান, তারা বছর পাঁচেক আগে সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন। ওখানে তারা একটি ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি সময়ে ভারতে অবৈধ অধিবাসীদের  ধরপাকড় শুরু হলে তারা হাকিম পুর চেক পোষ্ট দিয়ে দেশে আসার চেষ্টা করলে বিএস এফ তাদের আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা( ওসি) মো. শামিনুল হক  জানান, বুধবার  রাত ৯টার দিকে  বিজিবির নায়েব সুবেদার মো. আবুল কাশেম আটক ব্যক্তিদের থানায় নিয়ে এসে একটি  সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের হস্তান্তর করেন। এরপর তাদের ঠিকানা যাচাই বাচাই শেষে রাতেই তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com