Breaking News

পাঁচ মাস পর খেলায় ফিরছেন তামিম, খেলবেন জাতীয় লিগের টি-টোয়েন্টি

Spread the love

ডেস্ক রিপোর্ট: গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় মাঠেই হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। তৎক্ষণাত কঠিন পরিস্থিতি সৃষ্টি হলেও উন্নত চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন দেশের সাবেক এই ক্রিকেটার। এখন তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।বিসিবি পরিচালক ও তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসরে খেলবেন তামিম। জাতীয় লিগের এই টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে বগুড়া, রাজশাহী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।আকরাম খান বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া তামিম, মাহমুদউল্লাহ এবং সীমিত সংস্করণ ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম সবাই এই আসরে অংশগ্রহণ করবেন। তামিমের সঙ্গে কথা হয়েছে, সে নিশ্চিত খেলবে।রাজশাহী বিভাগের মুশফিকুর রহিম এবার সিলেট বিভাগের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান আকরাম।জাতীয় লিগের কুড়ি ওভারের ম্যাচ ফি বৃদ্ধি করে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে বলে জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান।

About dainiksatkhira24

Check Also

বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে দেশ ছাড়লো মেয়েরা

Spread the loveডেস্ক রিপোর্ট: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়েছে বাংলাদেশ নারী দল। রোববার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com