Breaking News

ধর্ষকের শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন

Spread the love

মো: সাগর হোসেন:সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।মঙ্গলবার সকালে প্রতিবাদ র‌্যালি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাঁই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেন এমন কাজ করার সাহস কেউ না পায়। মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি ও যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সদস্যবৃন্দ প্রমুখ।

 

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com