Breaking News

সাতক্ষীরায় আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ

Spread the love

হাফিজুল ইসলাম :সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় ম মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে এবং আলিয়া মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ।এসময় নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমেই সীমাবদ্ধ নন; বরং তিনি সমাজ পরিবর্তনের অগ্রদূত। নতুন শিক্ষকদের যোগদানে মাদ্রাসার একাডেমিক ও নৈতিক মান আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা এই অভ্যর্থনার জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান এবং বলেন, “এ ধরনের সম্মানসূচক আয়োজন আমাদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে।”

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com