Breaking News

তালায় অবৈধ ভাবে মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগে সাংবাদ সম্মেলন

Spread the love

ফারুক সাগর: তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদা দাবি, জোরপূর্বক দখল করে মাছ লুটের অভিযোগে সাংবাদ সম্মেলন করেছেন হাজরাকাটি গ্রামের ঘের মালিক আব্দুস সাত্তার। তিনি ওই গ্রামের মৃত্যু লোকমান সরদারের ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে নলবুনিয়া বিলের ১৯৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করে আসছি। আমার ঘেরের মধ্যে সাবেক মৃণাল বাহিনীর আশ্রয়দাতা হাজরাকাটি গ্রামের মৃত্যু লবন সরদারের ছেলে নজরুল ইসলামের ৮ বিঘা জমির একটি ছোট ঘের আছে। সে কখনো তার ঘেরে বেড়িবাঁধ দেয় না। প্রতি বছর মাছ ধরার সময় হলে জোর পূর্বক আমার ঘেরের মাছ ধরে নেয়। এপর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার অধিক টাকার মাছ তারা মেরে নিয়েছে। আমি বাঁধা দিলে হত্যার হুমকি দেয়। এবছরও সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক মাছ ধরে নিচ্ছে এবং এখনও অব্যাহত আছে। আমি বাঁধা দেয়ায় সে আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে বিভিন্ন লোক মাধ্যমে হুমকি দিচ্ছে, আমাকে পথে, ঘাটে, মাঠে যেখানে পাবে সেখানেই মারবে। যদি সেটা না পারে তাহলে গোপনে হত্যা করা হবে। এখন আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

About dainiksatkhira24

Check Also

তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান

Spread the loveফারুক সাগর: যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com