Breaking News

তালার সরকারি ডাক বাংলোর বেহাল দশা

Spread the love

ফারুক সাগর : তালা উপজেলার সরকারি ডাকবাংলোর বেহাল দশা। দীর্ঘদিন সংস্কারের অভাবে উপজেলার সদর ডাকবাংলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে,বাংলোর সামনের সীমানা প্রচীর ভেঙে পড়েছে। ভিতরে জেলা পরিষদ আওতায়ধীন সরকারি গাছ স্তূপ করা। যেন ছোট্ট এক সুন্দর বন। চার কক্ষের বাংলোর ঝুল কালি পড়েছে। বাথরুম নেই পানির সুব্যবস্থা। কোন কক্ষে লাইট আছে কিন্তু ফ্যান নেই। বাংলোর প্রবেশ মুখে দুপাশে ফল বিক্রি হচ্ছে। যার ফলে ব্যস্ততম তালা-পাইকগাছা আঞ্চলিক সড়কের তিন মাথা মোড়ের সামনে হওয়া দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে পরিবহন সহ খুলনা পাইকগাছার চলাচলকারী যাত্রীরা। সেইসঙ্গে নছিমন,করিমন,ব্যাটারি ভ্যান সহ স্থানীয় যানবাহন।

স্থানীয় তালা বাজারে ফাতেমা ফার্মেসি স্বাধিকার মাহমুদ হাসান বলেন,’কেয়ারটেকার আবু জাফর বাংলোর ভিতর হাস মুরগির চাষ করে। সে কারো কথা শোনে না। বাংলো পরিস্কার পরিচ্ছন্ন রাখে না বলে অভিযোগ করেন তিনি।

বাংলোর সামনের ফল বিক্রিতা ওঝিয়ার বিস্বাস বলেন,’এখন বেঁচা বিক্রি বেশি। তাই সামান্য রাস্তা উপরে উঠে গেছে দোকান’।

আর এক ফল বিক্রিতা সৈয়দ আলী হোসেন শান্ত বলেন,’আমাদের আগে এখানে দোকান ছিল। সেই সুবাদে এখানে দোকান দিয়েছি।

বাংলোর কেয়ার টেকার আবু জাফর বলেন,’আগে দেবহাটায় ছিলাম। পাঁচ বছর এখানে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছি। স্তূপীকৃত সরকারি গাছ দীর্ঘদিন থাকায় জঙ্গল হয়ে পড়েছে। পরিস্কার পরিচ্ছন্ন রাখাবো কিভাবে? এর মধ্যে সাপ সহ বিভিন্ন বিষাক্ত পোকা মাকড় রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানেন’।

তালা উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ হালদার বলেন,’
মেয়াদ উত্তীর্ণের কাছাকাছি সময়ে চলে আসার ফলে বাংলোটি সংস্কার করা হচ্ছে না। এখানে একটি নতুন ডাক বাংলো নির্মাণ করা প্রয়োজন। উপজেলায় আবাসিক হোটেল না থাকার জন্য কর্মসূত্রে সরকারি বেসরকারি কর্মকর্তারা কেউ আসলে জেলা শহরের থাকতে হয়। ফলে ভোগান্তির শিকার হন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেলের সঙ্গে মোবাইল একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি এস এম এস ম্যাধমে জানতে চাওয়া হলে তিনি কোন সাড়া দেন নাই।

উল্লেখ,২৮ ফেব্রুয়ারী ১৯৯৯ সালে তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ কামাল বখৃত ডাংকবালোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারী২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:নজরুল ইসলাম বাংলোটির আধুনিকায়ন করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com