তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়া সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় ৫৪তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী কপোতাক্ষ হাই স্কুল মাঠে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাইস্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ, মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক সেলিম হোসেন, প্রবীর কুমার দাস, মোঃ আব্দুল গফুর পাড় প্রমুখ।

এর আগে বিকালে উপজেলা পর্যায়ের ক্রিকেটের ফাইনালে পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১০ উইকেটের ব্যবধানে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com