Breaking News

তালায় সাবেক জেলা পরিষদ সদস্যের মাকে পিটিয়ে জখম

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় সাবেক জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপীর মা অনিমা রাণী দাশকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার জালালপুর গ্রামে নিজ দখলীয় জমির সুপারি গাছ থেকে সুপারি পাড়ার সময় এ হামলার ঘটনা ঘটে।পরবর্তীতে প্রতিবেশীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি জালালপুর গ্রামের মৃত: সন্তোষ দাশের স্ত্রী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার সকালে অনিমা রাণী দাশ শ্রমিক আবুল হোসেনকে সঙ্গে নিয়ে সুপারি পাড়তে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা জালালপুর গ্রামের মৃত: কেসমত কারিগরের ছেলে সিদ্দিক কারিগর (৪৫) ও তার ভাই হযরত কারিগর (৪২) হত্যার উদ্দেশ্যে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। আঘাত প্রতিহত করতে গেলে তার চোখের ওপর ও নিচে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে পিটুনির ফলে ফুলে যায়।

প্রত্যক্ষদর্শী জালালপুর গ্রামের পরিতোষ দাশের ছেলে হিমাদ্রি দাশ ও স্বরজিৎ দাশের ছেলে পল্লব দাশ জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন সিদ্দিক কারিগর লোহার রড দিয়ে অনিমা রাণী দাশকে পিটাচ্ছে। তারা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে আহত নারীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী জানান,তিনি ব্যাক্তিগত কাজে এলাকার বাইরে আছেন। এই সুযোগে তার মাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। অতীতেও একই চক্র তাদের জমি দখল ও সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত সিদ্দিক কারিগর সাথে যোগাযোগের চেষ্টা করলেই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com