Breaking News

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের ওপর হামলা

Spread the love
তালা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি এলাকায় ৪ অক্টোবর রাত ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রেতা ফারুক বিশ্বাস (৪০), পিতা—আপু বিশ্বাস এবং তার সহযোগী হযরত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান।
 খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম নুরুর নেতৃত্বে নুরুর ভাইপো মনি বিশ্বাস, পিতা—আমিন বিশ্বাস; আসাদ বিশ্বাস, পিতা—আমিন বিশ্বাস; এনামুল সর্দার, পিতা—খালেক সর্দার; নাজমুল মোড়ল, পিতা—আতিয়ার মোড়লসহ কয়েকজন মাদকসেবী ব্যক্তি পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, তারা মব সৃষ্টি করে আটককৃত ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন।
পরবর্তীতে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, মব সৃষ্টি করে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন মাদকসেবীরা। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালার ধানদিয়া ইউনিয়নে ত্রাস সৃষ্টি করে প্রায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

Spread the loveনিজস্ব প্রতিনিধি : দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com