সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন: নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্থানীয় সমস্যা সমাধানে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর সাতক্ষীরা প্রকল্প কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার। তিনি নারী উন্নয়নে সরকারের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং সমাজ ও অর্থনীতিতে নারীদের অনবদ্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সাথে তিনি অংশগ্রহণকারী নারীদের আত্মবিশ্বাসী হয়ে নিজস্ব উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান।

উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিনিধি মো. মেহেদী হাসান। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে মূল ফেসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির কমিউনিটি মোবিলাইজার মাসুদ রানা এবং কো-ফেসিলিটেটর হিসেবে ছিলেন শাহনাজ পারভিন।

কর্মশালায় ১৮ থেকে ২৮ বছর বয়সী স্থানীয় ২০ জন নারী অংশ নেন। ঘরোয়া দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ক্ষুদ্র ব্যবসা বা সামাজিক উদ্যোগ গ্রহণে নারীদের উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

তিন দিনের এই প্রশিক্ষণে হাতে-কলমে ব্যবসায়িক বিষয়াবলী শেখানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্যবসার উদ্ভাবনী ধারণা নির্বাচন ও নতুন উদ্যোগের পরিকল্পনা, স্থানীয় বাজার বিশ্লেষণ ও বিপণন (Marketing), কৌশল সমস্যা-ভিত্তিক উদ্যোক্তা তৈরি ও সঠিক ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা এবং নারী নেতৃত্ব উন্নয়ন,

প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করে অংশগ্রহণকারী নারীরা বলেন, এ আয়োজন থেকে অর্জিত জ্ঞান তাদের নতুন ব্যবসার ধারণা তৈরি ও আত্মবিশ্বাস বাড়াতে দারুণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে টেকসই উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে পরিবারের পাশাপাশি সমাজের আর্থিক উন্নয়নে তারা অবদান রাখতে চান।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com