Breaking News

তালায় নসিমন–পিকআপ সংঘর্ষে যুবক নিহত

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার সংলগ্ন এলাকায় নসিমন (ইঞ্জিন ভ্যান) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান (মুন্না) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত মীর মাহফুজুর রহমান (মুন্না) তালা সদর এলাকার বাসিন্দা। তার পিতা মীর মুজিবুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মীর মাহফুজুর রহমান (মুন্না) একটি কোম্পানির ইঞ্জিন ভ্যানে করে মালামাল সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তিনি কোম্পানির মালামাল দিতে আঠারোমাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর বাজার সংলগ্ন সড়কের পাশে খোয়া রাখা থাকায় সেটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ইঞ্জিন ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মুন্না গাড়ির ভেতরে গুরুতরভাবে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

About dainiksatkhira24

Check Also

নাতির চিকিৎসায় আকুতি জানিয়ে ভিক্ষা করছেন নানি

Spread the loveনিজস্ব প্রতিনিধি:যে বয়সে নাতিকে বুকে জড়িয়ে দাদির আদর নেওয়ার কথা, সে বয়সে নাতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com