Breaking News

তালায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাচরোখি বিলে এ ঘটনা ঘটে।
পাচরোখি গ্রামের ইসমাইল পাড়ের ছেলে এরশাদ আলী জানান,তিনি একই গ্রামের রেজাউল ইসলামের কাছ থেকে পাচরোখি মৌজার ১২৩৫ নম্বর দাগের ০.০২৪০ শতক জমি ২০২৫ সালে ক্রয় করেন এবং এরপর থেকে দখলে আছেন। রোববার সকালে তার অনুপস্থিতিতে মৃত আ. রহমানের মেয়ে জবেদা বেগম, সালমান সরদার, নজরুল ইসলাম জাফর সরদারসহ ১৮ থেকে ২০ জনের একটি দল জমিতে গিয়ে ধানের চারা রোপণ করে দখল নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী এরশাদ আলী আরও জানান,জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করেছি । বিষয়টি বর্তমানে থানা পুলিশ তদন্ত করছে।
জমির বিক্রেতা রেজাউল ইসলাম বলেন,পৈত্রিক সম্পত্তি থেকে তিনি ০.০২৪০ শতক জমি এরশাদ আলীর কাছে বিক্রি করেছেন। তবে তার বোন ও মা ওই জমি নিয়ে আপত্তি তুলে এরশাদ আলীকে বাধা দিচ্ছেন।
তালা থানার পুলিশ পরির্দশক (এস.আই) জিহাদ জানান,জমি নিয়ে উভয় পক্ষই ১৪৫ ধারায় মামলা করেছেন। ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী কোনো পক্ষই বিরোধপূর্ণ জমিতে যেতে পারবে না।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com