জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ৬ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় জেলা পরিষদের প্রশাসকের কক্ষে সম্প্রতি জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর এ সৌজন্য সাক্ষাতে মানবাধিকার নেতারা তাকে শুভেচ্ছা জানান এবং সাতক্ষীরার উন্নয়ন, সুশাসনে ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউল হক,সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুজোহা,সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আরিফুজ্জামান আপন, , দপ্তর সম্পাদক আসিফুল আলম আসিফ,অর্থ সম্পাদক নূরুল হুদা ফুল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুর রহমান হাবিব বলেন, জেলা পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়।” জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের কল্যাণই হবে জেলা পরিষদের প্রতিটি কার্যক্রমের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সীমিত বাজেট একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের বরাদ্দ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মহলে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার উন্নয়ন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com