Breaking News

চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

Spread the love

জহর হাসান সাগর :তালার ইসলামকাটি দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে ইসলামকাটির ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মীর্জা আতিয়ার রহমান, স.ম ইয়াছিন উল্লাহ, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সার্জেন্ট আব্দুর রহিম, আব্দুল মান্নান মোড়ল মিঠু, অমল দত্ত, যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুবনেতা সৈয়দ আজম হোসেন, সাংবাদিক খান নাজমুল হুসাইন, জাসাস নেতা ইউপি সদস্য আলামিন এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন আইন সেবা সহজ করতে পাটকেলঘাটা থানা নির্মান করেন। তালা ভায়া পাটকেলঘাটা পর্যন্ত রাস্তা এক টেন্ডারে পিচের রাস্তা তৈরী করেন। তালা কপোতাক্ষ নদের উপর ব্রিজ তৈরী করে দ্বিখন্ডিত তালাকে একভূত করেন। এই ব্রিজের ফলে তালা থেকে খেশরা হয়ে আশাশুনী পর্যন্ত পিচের রাস্তা তৈরী যাতায়তের সুব্যবস্থা করে দেন। তিনি দু,বার এমপি থাকাকালে স্কুল,কলেজে ভবন নির্মান, পিচের রাস্তার তৈরী, অসংখ্য কালভার্ট নিমার্ণের পাশপাশি ইটের সোলিং নির্মাণ করে এলাকার মানুষের যাতায়াতের সুব্যস্থা করেন। তিনি এমপি থাকাকালীন কোন মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়ে কাউকে ফাঁসাননি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সে ৭ লক্ষ মানুষের নামে মামলা দিয়েছে, ১০ হাজার মানুষকে হত্যা, ৭ শত মানুষের গুম করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর মুসলিম-হিন্দু সকল শ্রেনী পেশার মানুষ নির্যাতিত হয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হবো। আগামীতে উন্নয়ন হবে উৎপাদন হবে। আমাদের মনে রাখতে হবে বিএনপি এখনও ক্ষমতায় যায়নি। আমার দলের অনেকে ক্ষমতায় গেছে ভেবে প্রশাসন যন্ত্র ব্যবহার করে নানা অপকর্ম করছে। যারা চাঁদাবাজি,দখলবাজী,জমিদখল করছে তারা আমার দলের কেউ না। আজকে থেকে ওই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলাম।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com