গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ সংঘের পরিচিতি সভা

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রাজু আহমেদ। প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহীনুর রহমান, সদর থানার এস আই আলমগীর হোসেন, এ এস আই রাজু আহমেদ, ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, জামায়াত নেতা আবুল কাশেমসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

বক্তারা বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবকের সচেতনতা ছাড়া কোন ভাবেই মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই মাদক মুক্ত করা সম্ভব হবে। বক্তারা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এধরনের কাজ অব্যহত রাখার আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com