গাজায় একদিনে নিহত আরও ৬৯ ফিলিস্তিনি

Spread the love

আন্তজার্তিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জন নিহত এবং ৪২২ জন আহত হয়েছেন। এই নিয়ে ইসরায়েলের আগ্রাসনে মোট আহতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫ জনে পৌঁছেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত এবং ১৯০ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত মানুষের সংখ্যা ২ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জনের বেশি।এছাড়া, গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে গত অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহার-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, যার ফলে ২৪ লাখ মানুষের এই ঘনবসতিপূর্ণ এলাকা চরম দুর্ভিক্ষের শিকার হয়েছে। জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা জরিপ অনুযায়ী, উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে চলতি মাসের শেষ নাগাদ তা আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পুনরায় গাজায় হামলা শুরু করেছে। এরপর থেকে এ পর্যন্ত অন্তত ১১ হাজার ৭৬৮ জন নিহত এবং ৪৯ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এর আগে গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় ইসরায়েলের অভিযানের কারণে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। এই খবর আনাদোলু বার্তা সংস্থা থেকে নেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com