Breaking News

গন ঘেরের হারির ন্যায্য ২১ লক্ষ টাকা আদায় করে কৃষকদের মাঝে বণ্টন করলেন সাতক্ষীরা সদর থানা ছাত্রদল

Spread the love

ডেস্ক রিপোর্ট; দীর্ঘ ছয় মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাতক্ষীরার লাবসার রাজনগর বিলের গণ ঘেরের হারির ন্যায্য ২১ লক্ষ টাকা দুষ্কৃতকারীদের কাছ থেকে আদায় করে কৃষকদের মাঝে বণ্টন করলেন সাতক্ষীরা সদর থানা ছাত্রদল।শনিবার বেলা সাড়ে ১১টায় সদর থানা ছাত্রদলের উদ্যোগে সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর বাজারে আনুষ্ঠানিকভাবে এই টাকা বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তানভীরুল হাসান অভি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আজারুল ইসলাম রিন্টু এবং বিএনপি নেতা মন্টু।টাকা বিতরণ কার্যক্রমে লাবসা, বল্লি ও নগরঘাটা ইউনিয়নের মোট ৫১২ জন জমির মালিকের হাতে ন্যায্য ২১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর তাদের প্রাপ্য টাকা ফেরত পেয়ে কৃষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সদর থানা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানান।এ বিষয়ে সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীরুল হাসান অভি বলেন, “কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সর্বদা পাশে আছি। এই টাকা যাতে কৃষকরা যথাযথভাবে পান, সে লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করেছি। ভবিষ্যতেও কৃষকদের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকবো।”এই মহৎ উদ্যোগের জন্য সাতক্ষীরা সদর থানা ছাত্রদলকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় কৃষকরা ও গণ্যমান্য ব্যক্তিরা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com