Breaking News

কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

Spread the love

এস আর সাঈদ:যশোরের কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ-২০২৫ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ মার্চ সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে ও বাংলাদেশ দলিত পরিষদের অংশগ্রহণে কেশবপুর পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস সড়কে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক”।অনুষ্ঠানে বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলার শাখার সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি মিরাজুল ইসলাম, মাসফি চৌধুরী অরিন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কেশবপুর উপজেলার সহ-সভাপতি অসীম সরকার, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সম্পাদক মিলন দাস, সহ-সম্পাদক শংকর দাস, সমাজকর্মী তপন বালা, সুফিয়া পারভিন শিখা প্রমূখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিত্রাণ এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার, ও ফিল্ড ভলেন্টিয়ার সুমন দাস ।মানববন্ধনে দেশব্যাপী অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষন, নির্যাতন ও হত্যা এবং সম্প্রতি কেশবপুর পৌরশহরের সাহাপাড়া খ্রিস্টান মিশনের হোস্টেলে আদিবাসী রাজেরুং ত্রিপুরা নামে ৯ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়াও দলিত জনগোষ্ঠীর ভূমিহীনদের মাঝে সরকারি জমি বন্দোবস্ত, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলিত নারীদের জন্য বরাদ্দ, অনতিবিলম্বে বৈষম্য বিলোপ আইন প্রয়োজনীয় সংস্কার পাশ করতে হবে, বৈষম্য বিলোপ আইন পাশ করে দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক মর্যাদা রক্ষা করতে হবে, দলিত সম্প্রদায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মানববন্ধন ও র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকায় দলিত সম্প্রদায়ের প্রায় দেড় শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন।

About dainiksatkhira24

Check Also

কেশবপুরে দলিতের আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

Spread the loveকেশবপুর প্রতিনিধি: কেশবপুরে দলিতের আয়োজনে এ্যাডভোকেসী সভা ১৫ মে বিকালে উপজেলা যুব উন্নয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com