
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাগরিকত্ব ও পরিচয় নিশ্চিত করা যায়নি ।এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ-এর কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বলে জানা গেছে ।
কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশ ইন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। তাঁদের সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হচ্ছে।
সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে এ বিষয়ে প্রেসব্রিফিং এ বিস্তারিত জানানো হবে।
বিষয়টি নিয়ে সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি মুঠোফেনটি রিসিভি করেননি।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
