Breaking News

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

Spread the love
কামরুল হাসান:  কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। নতুন সাইকেল পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। নতুন সাইকেল হাতে তাদের মুখে ফুটে ওঠে প্রশান্তির ছাপ। বৃহস্পতিবার (১অক্টোবর)বেলা ১২ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মাহফুজুর রহমান। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল বক্তব্য দেন। এসময় অন্যান্যের মধ্যে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা, কে,এইচ, কে হাইস্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, আকবর হোসাইন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আনারুল ইসলাম, তজিবুর রহমান, ফারুকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।  কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিফাজ হোসেন জানায়, সাইকেল তার খুবই প্রয়োজন ছিল। এখন থেকে সে সাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। তাই সে ভীষণ খুশি।   একইভাবে কলারোয়া গার্লসপাইলট হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শুভশ্রী সাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে জানায়, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে এই সাইকেল তার অনেক উপকারে আসবে। তার যাতায়াত অনেক সহজ ও স্বল্প সময়ে করতে পারবে। সেজন্য সে যারপরনাই খুশি। আসলে জেলা পরিষদ প্রশাসকের হাত থেকে বাইসাইকেল পেয়ে প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতি প্রায় একইরকম বলে জানা যায়।

বাইসাইকেল পাওয়া প্রতিষ্ঠান হলো-কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, বামনখালী হাইস্কুল, কাজীরহাট হাইস্কুল এবং চন্দনপুর হাইস্কুল।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিটাবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com