কলারোয়ার কয়লায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সবাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ‍্যক্ষ রইছ উদ্দীন। রবিবার বিকেলে কয়লা মহিলা মাদরাসা মাঠের এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য আব্দুর রকিব মোল‍্যা। কয়লা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক মোস্তাফিজুর রহমান মাজেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাজালাল আহমেদ(সাজু), ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: রফিক মোল‍্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ, কলারোয়া উপজেলা যুবদলের সদস্য আশিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com