
কামরুল হাসান: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল-মামুন রানা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(চলতি দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান, বিএনপি নেতা সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, খামারি আলি হায়দার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল-মামুন রানা।
আলোচনা পূর্ব শেষে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পাওয়া ২২টি ৩০ টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
উল্লেখ্য, ২৬ নভেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে যার পর্দা নামবে আগামী ২ডিসেম্বর।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
