Breaking News

কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক সহকারী শিক্ষকদের আলোচনা

Spread the love

কামরুল হাসান: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কলারোয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে পরিষদের সভাপতি আরিফুজ্জামান কাঁকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষকমণ্ডলী জানান, উত্থাপিত দাবিসমূহ আমাদের অধিকার। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাউ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বোনা। কেন্দ্রীয় কর্মসূচুর অংশ হিসেবে সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলার অধিকাংশ স্কুলে আজ (৯ নভেম্বর) পাঠদান বন্ধ ছিলো। আমরা কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি হোক সেটা চাইনা। সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিক, আমরা শ্রেণীকক্ষে ফিরতে চাই।
তারা আরও জানান, আগামীকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত একযোগে কলারোয়া উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম থেকে আমরা বিরত থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিক আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম, মৃত্তিকা দাস, আব্দুল খালেক, শাকিল হোসেন, মোতাসিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ্, জাকির হোসেন, মাসুম বিল্লাহ, ফারুক হোসেন, মঈনুজ্জামান মিলন, ইসরাইল হোসেন, আশরাফুজ্জামান, এস কে আসাদুল ইসলাম, ইসলামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। তা ১০ম গ্রেডে করার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। তাদের অন্য দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com