Breaking News

কলারোয়া সাবেক এমপি হাবিবের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

Spread the love

কামরুল হাসান:

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে কলারোয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি খায়রুল বাশার। উল্লেখ্য, গত ২৪ জুলাই তালার মাগুরায় দলীয় কাউন্সিল চলাকালে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সন্ধ্যায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নেওয়া হয়। শুক্রবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দোয়ানুষ্ঠানে শরিক হন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা মোস্তফা আখলাকুর রহমান শেলী, অধ্যাপক শাদাদাৎ হোসেন, শওকত হোসেন, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম, মাস্টার আব্দুল করিম, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, মেহেদী হাসান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আরিফুল আনম রিপন, যুগ্ম আহ্বায়ক মুসা কারিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রদল নেতা এমএ রব শাহীন, মীর রফিকুল ইসলাম, খালিদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সদস্য সচিব জি,এম সোহেল, ছাত্রদল নেতা আবির, প্রিন্স, আকিব, সৈকত প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com