
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার রইসপুরে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ, প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগে সদর থানায় সাধারণ ডায়েরি (নং-১০৫৭) করেছেন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি।তিনি অভিযোগে জানান, তার পিতা নেয়ামউদ্দিন সরদার তার সৎ ভাই মোহাম্মদ শহিদুল ইসলাম ও লুৎফর রহমানের সঙ্গে সম্পত্তি ভাগ করে দেন। যদিও তারা তাদের অংশ বুঝে পেয়েছেন, তবুও আলমগীরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। গত ১৮ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে তারা বিলান ফসলি জমিতে জবরদখলের চেষ্টা করলে বাধা দিলে গালিগালাজ ও মারধরের হুমকি দেন।আলমগীর আরও জানান, তার চিৎকারে রিজিয়া খাতুন (৫০), আখতার হোসেন ও জিয়ারুল ইসলাম (৪০)সহ আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সপরিবারে মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন এবং সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
