Breaking News

একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগীতা চাইলেন এমপি আব্দুল খালেক

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, আমি কোন চাওয়া ও পাওয়ার জন্য এখানে আসিনাই। আমার যা কিছু আছে তা গরীব ও দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি দলকানা না। সাতক্ষীরার প্রতিটা মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করে যাব। আপনারা যারা প্রশাসনের বিভিন্ন বিভাগ পরিচালনা করেন আপনাদের সহানুভূতি, সহযোগীতা চাই। তিনি মাদক নির্মূলে সকলের একান্তিক প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান বানান।

 

এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত পরিবেশ এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত ও সুন্দর জেলায় রূপান্তর করা সম্ভব। ২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে ও এসিল্যান্ড মো: বদরুদ্দোজার সঞ্চালনায় মতবিনিময় সভায় ওসি তদন্ত শফিকুল ইসলাম, কৃষি অফিসার মনির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকতা শরিফুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ চেয়ারম্যান বক্তব্য রাখেন। উম্নক্ত আলোচনায় অংশ নিয়ে জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন ও নিরাশনে কার্যকরী পদক্ষেপের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, হাবিবুর রহমান, মাওলানা আব্দুন সবুর, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, সাংবাদিক আবু সাইদ বিশ্বাস প্রমুখ। এসময় প্রশানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com