Breaking News

ঈদে বিটিভিতে তুফান তুলবেন শাকিব খান!

Spread the love

বিনোদন ডেস্ক: ঈদ মানেই বিটিভিতে যথারীতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। ঈদ অনুষ্ঠানমালায় বরাবরই এই বিশেষ অনুষ্ঠানটিকে ঘিরে থাকে বিটিভি দর্শকদের আগ্রহ আর অপেক্ষা। সেই অপেক্ষা এবার বিস্ফোরণে পরিণত হতে যাচ্ছে। ‘আনন্দমেলা’র ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস।এবার বিটিভিতে প্রথমবারের মত তুফান তুলবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান! জানা গেছে এমন তারকাখচিত ‘আনন্দমেলা’ এর আগে আর বিটিভির দর্শকরা দেখেনি। যেমনটা দেখতে যাচ্ছে এবার।
তারচেয়ে বড় খবর, এতকাল শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে একের পর এক রেকর্ড ভাঙলেও, এবার রেকর্ড গড়তে চলেছেন বিটিভিতে। কারণ, এবারই প্রথম ‘আনন্দমেলা’য় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দুই বাংলার নন্দিত এই নায়ক।প্রযোজকরা জানান, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রথমবারের মতো দেখা যাবে ‘আনন্দমেলা’য়। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরমেন্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা। শিল্পীরা হলেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি এবং মীম চৌধুরী। এছাড়াও কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এই তিন তারকা।থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’ ও ‘দয়াল’ গানের কোলাজে নেচেছেন পূজা চেরী এবং ‘মিলন হবে কতদিনে’, ‘নেশা লাগিল রে’, ‘সোহাগ চাঁদ বদনি’ গানের সঙ্গে নেচেছেন দীঘি।‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা।ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার।
থাকছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। এছাড়াও ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। এছাড়াও দর্শকদের জন্য থাকছে বিশেষ পর্ব। সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় ঈদের এই বিশেষ ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com