Breaking News

ইউরোপের পথে ‘দেলুপি’

Spread the love

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেলুপি’। অস্ট্রিয়ার ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি।

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসবটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

সিনেমাটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে জানান, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।এর আগে, চলতি বছরেই নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ইউরোপের মাটিতে এটি সিনেমাটির দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ।

সাফল্যের এই ধারাবাহিকতা নিয়ে নির্মাতা তাওকীর বলেছেন, নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর এখন সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দের। এটি বাংলা ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন।

খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ আর মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেলুপি’। সিনেমার চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং পরে ঢাকার দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা অর্জন করে।

এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

Spread the love বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com