Breaking News

আহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে সাতক্ষীরার নলতায় দিনব্যাপী নানা সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব  প্রতিনিধি ঃ আহছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০তম বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরার নলতা শরীফে দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রাঙ্গনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন, মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলবি আব্দুর রাজ্জাক।
সম্মেলনের উদ্বোধনী পর্বে আহছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণে আলোচনায় অংগ্রহণ করেন, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং আলহাজ্জ চৌধুরী মো. আমজাদ হোসেন। এসময় “শত বর্ষের অভিমুখে আহছানিয়া মিশন” শীর্ষক ধারনা পত্র উপস্থাপন করেন, খানবাহাদুর আহছান উল্লাহ ইউনষ্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। খানবাহাদুর আহছান উল্লা ইনষ্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, মিশনের সাধারন সম্পাদক ড. কাজী আলী আজম। এসময় আরো বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ¦ মোঃ লুৎফুল কবির, কালিগঞ্জ মহিলা আহছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. জাহানারা বেগম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুর ২ টায় অংশগ্রহণকারী শাখা মিশন ও অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের নিয়ে দলভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে দিনব্যাপী দেশ-বিদেশের বিভিন্ন শাখা মিশনের কার্যক্রমের সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‘শতবর্ষে অভিমুখে আহছানিয়া মিশন’ প্রতিপাদ্যে এই সম্মেলনে কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাবৃন্দ, দেশ ও বিদেশে শতাধিক শাখা মিশনের প্রতিনিধিবৃন্দ, আহছানিয়া মিশন অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশনসংশ্লিষ্ট বিভিন্ন সুধীজনসহ প্রায় এক হাজার ডেলিগেট উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলায় ১৮৫টি শাখা মিশন এবং ভারত, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় ১৫টি মিশন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নেতৃত্বে ¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবায় নানা কর্মকান্ড বাস্তবায়ন করছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com