Breaking News

আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

Spread the love

জি এম মুজিবুর রহমান: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির কাদাকাটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্ববর) বিকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়।প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। তেঁতুলিয়া বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। লিফলেট বিতরণ শেষে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী কাজী আলাউদ্দীন পথ সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। এসময় ইউনিয়ন বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com