Breaking News

আশাশুনির খাজরা ইউপির চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অপসারন দাবীতে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি  ঃ গরীবের জন্য বরাদ্দকৃত ঈদুল ফিতরের সরকারী
চাউল এবং শীতবস্ত্র আত্নসাৎকারী সাতক্ষীরার আশাশুনির খাজরা
ইউনিয়ন পরিষদের দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল
ইসলাম বাচ্চুর দ্রুত অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাপসন্ডা বাজারের
ব্রীজের উপর খাজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে উক্ত
মানববন্ধন অনুষ্ঠিত হয়। শত শত নারী পুরুষ ও ভুক্তভোগি সাধারণ
জনগণ এতে অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,
খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ, ইউপি
রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী লুৎফর রহমান,
ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন,
নুরুজ্জামান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী প্রীতিশ
রায়, স্থানীয় বাসীন্দা শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন,
ফরিদা রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু একজন দুর্নীতিবাজ।
তিনি সরকারি অর্থ ও মালামাল আত্মসাৎকারী এবং একজন নামকরা
জুয়াড়ী। তিনি একই পরিবারের বউ-মেয়ে-জামাইকে চাউলের কার্ড
দিয়েছেন এবং জেলে নয় এমন ব্যক্তিকে জেলে কার্ড দিয়েছেন।
এছাড়া গরীবদের মাঝে কম্বল বিতরন না করে বিল্ডিং বাড়ী আছে
এমন বক্তিদের কম্বল দিয়েছেন। এছাড়া চাহিদা মত টাকা না দিলে
বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড না দেয়া, ঈদের বরাদ্দ চাউল ১০
কেজির পরিবর্তে ৫ কেজি বিতরণ, নিজের ব্যক্তিগত অফিসে ৭ বস্তা
চাউল ও কম্বল লুকিয়ে রাখা, ২ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দকৃত রাস্তার
কাজে অর্ধেক ব্যয় করে বাকী টাকা আত্মসাৎসহ তার বিরুদ্ধে
নানা অভিযোগ রয়েছে। বক্তারা এসময় গরীবের চাউল ও কম্বল
আত্মসাৎকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে
অবিলম্বে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এবং
স্থানীয় এমপি ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে একই দাবীতে সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com