আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

Spread the love

জি এম মুজিবুর রহমান : সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ বলেন, উপকূলীয় দুর্যোগ প্রবণ উপজেলা আশাশুনি ও শ্যামনগর উপজেলা। এই দুই উপজেলার মানুষদের দুর্যোগের মধ্যে টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতা কিভাবে এডাবশান করতে হবে, স্বাস্থ্য ঝুঁকি কিভাবে মোকাবেলা করতে হবে, তা আজকের নাটিকায় বলা হয়েছে। নাটকের শিক্ষণীয় বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, আমি চাই আমার উপস্থিতিতে যদি পাঁচ জন উৎসাহিত হয়, নাটকের মাধ্যমে সচেতন হয়, তাহলে আমার উপস্থিতি স্বার্থক হবে। এই কারনে আমি আমার আনেক কাজ থাকা সত্ত্বেও এখানে এসেছি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজকের নাটিকাকে কেবল আনন্দ নয় বরং শিক্ষণীয় নাটিকা হিসাবে উপভোগ করবে। পাশাপাশি তরুনরা তোমরা গবেষণার মাধ্যমে কিভাবে দুর্যোগকে মোকাবলা করবে পারব, বৈজ্ঞানিক পদ্ধতি আরও আধুনিক টেকনলজির মাধ্যমে ফেস করতে পারব, সেই ধরনের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হব সে আশা করছি। সবশেষে আয়োজনকারীদের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, প্রতাপনগরে এধরনের সুন্দর অনুষ্ঠানে থাকার সুযোগ আমার হয়েছিল। জীবন গড়া ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এজাতীয় আরও অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা জানিয়ে তিনি আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ২.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ একথা বলেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উত্তরণ কেয়ার প্রজেক্টের ব্যবস্থাপনায় মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ গোলদার, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে সুন্দরবন নাট্যগোষ্ঠির কলাকুশলীরা “শেষ ফসলের দিনলিপি” নাটক মঞ্চস্থ করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com