Breaking News

আশাশুনিতে চাঁদার দাবীতে হামলায় আহত ৩

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৩ জন আহত হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার শ্রীউলা গ্রামের মৃত ছালাম সরদারের ছেলে মহাসিন সরদার একজন চাঁদাবাজ, মস্তান ও হিংস্র প্রকৃতির। মোজাম একমাস পূর্বে বাদী মৃত কেনা সরদারের ছেলে জিল্লুর রহমানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেছিল। চাঁদা না পেলে তাকে ও পরিবারের সদস্যদের মারধর ও খুনজখমের হুমকী দিতে থাকে। ভয়ে বাদী ১০/১৫ দিন পূর্বে তাকে ৫ হাজার টাকা দিতে বাধ্য হয়। বাকী টাকার জন্য চাপ সৃষ্টি করলে বাদী বিষয়টি গন্যমান্য ব্যক্তিদের জানালে চাঁদাবাজ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং গত ২৭ মে বেলা ৩ টার দিকে বিবাদী ও অজ্ঞাতনামারা লোহার তৈরি গরু কাটা কাতাড়ী ও বাঁশের লাঠি নিয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কাতাড়ী দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারতে যায়। হাতদারা ঠেকালে রক্তাক্ত জখম হয়। কোন রকমে কাতাড়ী কেড়ে নিলে সকল বিবাদীরা মারপিট করে রক্তজমাট বাধা নিলাফোলা জখম করে। তারা ঘরে ঢুকে বাক্সে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে নেয়। বাদীর ছোট ভাইয়ের স্ত্রী মীম খাতুন ও মাতা আফিরন নেছা ঠেকাতে গেলে মারপিট, শ্লীলতাহানি ঘটায় ও গলায় থাকা ৮৭৫০০ টাকা মূল্যের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। বসতবাড়ি ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। বাদীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই নাহিদুল ইসলাম জানান, বিবাদী মহাসিনের নামে একাধিক মামলা আছে। অভিযোগের তদন্ত চলমান। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল অদুদ জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com