
নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান আরাফাত রহমান কোকো, গণতান্ত্রিক সংগ্রাম আপোষহীন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ জানুয়ারি সাতক্ষীরা সদরের ব্যাংদহা জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও জিফুলবাড়ি দরগা শরীফ জামে মসজিদে পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান সহযোগিতায় জুম্মার নামাজ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম, মেম্বার রফিকুল ইসলাম, মাহবুবার রহমান সহ স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আজিজী এবং জিফুলবাড়ি দরগা শরীফ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওলিউর রহমান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
