আঠারোমাইল–পাইকগাছা সড়কে দুর্ঘটনা রোধে মনববন্ধন ও স্মারকলিপি প্রদান

Spread the love

জহর হাসান সাগর: তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় তালা ডাকবাংলোর সামনে খুলনা–পাইকগাছা সড়কে তালা উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ-এর সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক , সাংবাদিক জুলফিকার রায়হান, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইদুল হক লিটু, মারুফ হোসেন, এস. এম. ইউ. ইয়াসিন উল্লাহ, জোয়াদ্দার ফারুক হোসেন, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মো.মুস্তাফিজুর রহমান (রেন্টু),তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা ,সুরুলিয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাইস সুলতানা মিলি, সুমনা দে, নাহিদ হাসান , আব্দুল্লাহ আল মামুন, ইসলামকাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত কয়েক মাসে আঠারোমাইল–পাইকগাছা সড়কে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনায় রানা সরদার, নাসিম ফকির, হাফিজুল ফকির, স্কুলছাত্র কুশল সরকার ও রুমী আক্তার-সহ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com