‘আওয়ামী লীগ হতে চাইলে পরিণতিও হবে ভয়াবহ’—বিএনপিকে কড়া বার্তা

Spread the love

নিউজ ডেস্ক:
দেশজুড়ে চলমান হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জামাল খান মোড় থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার নেতারা বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তৌসিফ ইমরুল বলেন,

“জুলাই-পরবর্তী বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম নিরাপদ, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত। কিন্তু এখন দেখতে পাচ্ছি, বিএনপি আওয়ামী লীগের মতোই চাঁদাবাজির কালচার ফিরিয়ে আনতে চায়। তারা ফ্যাসিবাদ কায়েম করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাতে চায়।”

তিনি আরও বলেন,

“আমরা জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছি, বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছি। তাই ফ্যাসিবাদ কায়েমের এই নতুন চেষ্টাকারীদের হুঁশিয়ার করে বলছি—বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। জনগণ তাদের থুথু দেবে, পালানোর সুযোগও পাবে না।”

বক্তারা অভিযোগ করেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার পেছনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তারা জানান, “রাজনৈতিক মুখোশধারীরা আবারও ক্ষমতার লোভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দ্রুত বিচার দাবি করেন এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির ‘সহিংস রাজনীতি’র বিরুদ্ধে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com