dainiksatkhira24

কলারোয়া প্রেসক্লাবে বাসুদেব ঘোষের সংবাদ সম্মেলন

কামরুল হাসান: কলারোয়ায় সংবাদ সম্মেলনে বাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন ঘরের সেন্টারিং ক্ষতিগ্রস্ত করে প্রতিপক্ষের বিরুদ্ধে ৪লক্ষ টাকা ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বামনখালি গ্রামের মৃত পশুপতি ঘোষের পুত্র বাসুদেব ঘোষ। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের মৃত অবনি ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, মৃত মিল্লাল কান্তি ঘোষের পুত্র মনিষ …

Read More »

আশাশুনির হাড়ীভাঙ্গা হাই স্কুলের সাইকেল শেডের ছাউনি ঝড়ে বিধ্বস্থ

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার হাড়ীভাঙ্গা নাটানা সবদলপুর কুমারখালী থালনা মাধ্যমিক বিদ্যালয়ের সাইকেল সেডের ছাউনি ঝড়ে উড়ে গেছে। ১ মে প্রচন্ড বেগের ঘুর্ণি ঝড়ে সাইকেল সেড ভবনের ছাউনি উড়ে বিধ্বস্থ হয়। জনপদের সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। স্কুলে ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। ১২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি প্রতিদিন ছাত্রছাত্রীদের কোলাহলে ভরে ওঠে। …

Read More »

তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা! বড়িঘর ভাংচুর

নিজস্ব প্রতিনিধি : তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় ঘেরা বেড়া ও রান্না ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে । এসময় বাঁধা দিলে এক বৃদ্ধা আহত ও কয়েক মহিলা শ্লীলতাহানি হয় বরে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। আহত বৃদ্ধা হলেন মাছিয়াড়া গ্রামের পেরমান আলী শেখের স্ত্রী (৬৫)। এঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করবেন বলে জানান। পেরমান আলী জানান, একই গ্রামের ফয়জুল্লা …

Read More »

কলারোয়ায় বিজিবির অভিযানে ১০বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ চোরাচালান বিরোধী অভিযানে কলারোয়া সীমান্ত থেকে  ১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে কলারোয়া কাদপুর সীমান্ত থেকে মদ আটক করা হয়। তবে এসময় পালিয়ে গেছে চোরাকারবারী বলে জানিয়েছ বিজিবি।সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া থানার কাদপুর নামক স্থান দিয়ে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে এমন খবর পেয়ে বিজিবির …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লক্ষ টাকার মাল জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৪৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১০ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।রবিবার রাতে ও সোমবার সকালে জেলার বাঁকাল, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ক্যাম্প, মাদরা ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি। সোমবার …

Read More »

সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং, দ্রুত নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা——– বিচারপতি মাহমুদুল হক

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় পৌনে এক লক্ষ মামলা পেন্ডিং রয়েছে।এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১০টায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত …

Read More »

পাইকগাছায় লতা আমের চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় চাষীরা

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় লতা আমের চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় চাষীরা।স্ক্যাব রোগে আক্রান্ত বোম্বাই লতা আমের রং বাদামি ধুসর বর্ণের হয়ে গেছে। লতা আম গাছের প্রায় সব আমের খোসা বাদামি ধুসর বর্ণের সফেদার মতন দেখতে হয়েছে। দেখলে মনে হয় আম গাছে সফেদা ধরেছে। আমের রং ধুসর হওয়ায় বাজারে চাহিদা কম। ধুসর বর্ণের লতা আমের চাহিদা না থাকায় বিক্রি হচ্ছে কম দামে। এতে …

Read More »

সাংবাদিক এসএম রেজাউল ইসলাম অসুস্থ সাতক্ষীরা প্রেসক্লাবের আশু সুস্থতা কামনা

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য ও দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি এসএম রেজাউল ইসলামের পিত্তথরির অপারেশন সম্মন্ন হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৪ মে) সফল অস্ত্রপচার হয়।তাঁর আশু শারিরীক সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ …

Read More »

দেবহাটা ছাত্রদল নেতা ফরহাদকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার দেবহাটায় কলেজ ছাত্রদলের ভোট পুনরায় গননা করতে বলার অপরাধে ফ্যাসিস্ট আমলের সর্বোচ্চ মামলার আসামী, নির্যাতনের শিকার ত্যাগী ছাত্রদলের আহবায়ক ফরহাদকে অব্যাহতির প্রতিবাদে এবং পুনরায় কলেজের ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্ররা। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জনার্কীন সংবাদ সম্মেলেন লিখিত সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের ছাত্রদল কলেজ কমিটির সভাপতি প্রার্তী মো: রাকিব হোসেন। রিখিত বক্তোব্যে …

Read More »

তালায় দিনমজুর সেলিনা বেগমের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার একটি বিলের ভিতর থেকে সেলিনা বেগম নামে দিনমজুর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৫মে) ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সেলিনা বেগম হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী। গত রবিবার রাতে নিখোঁজ হয় সে। সেলিনা বেগমের আত্মীয় মো: আবুল কাশেম জানান, সেলিনা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com