dainiksatkhira24

দিনাজপুর বন বিভাগের ৫হাজার একর জমি বেদখল

রুকুনুজ্জামান :দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ৫ হাজার একর জমি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা দখলে। বনভূমির জায়গায় জবরদখলকারীরা রিসোর্ট-কটেজ, হাটবাজার, ঘরবাড়ি, কৃষিজমি ও বাগান তৈরি করে, জমি দখলের মহোৎসব চলছে। কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না বন বিভাগের জমি। দখলদারদের দাপটের কাছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অসহায় ও জনবলের সংকট। জানা যায়, বন বিভাগের নবাবগঞ্জ কুশদহ বিটে ১২০০ একর …

Read More »

সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন, ২ লক্ষ টাকার ক্ষতি

গাজী হাবিব: পূর্ব শত্রুতা জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের একটি বসতবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (১০ মে) রাত তিনটার দিকে সদরের শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামের (দক্ষিণপাড়া) আব্দুর সবুরের (৪২) বসত বাড়িতে ঘটে। সরেজমিনে গেলে শনিবার (১০ মে) ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের আব্দুস সবুরের ছেলে শিমুল ও মোকসেদ আলীর …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ বারো লক্ষ টাকার মাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি : চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৩০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ৫ বোতল ভারতীয় মদসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার রাতে ও রোববার সকালে জেলার ভোমরা, গাজীপুর, ঘোনা, কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে সক্ষম …

Read More »

গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি:কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল বিকালে ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্রাণের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সভাপতি মিলন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সুমন দাস, অমল দাস, পরিত্রাণের ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার, ফিল্ড ভলেন্টিয়ার …

Read More »

 পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহর হাসান সাগর :  তালার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার  (১১ মে ) দুপুরে তালা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের জেহের আলি মোড়লের ছেলে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান,আমার ভোগদখলিও রেকর্ডিও ভিটাবাড়ী পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয় পিতার আমল থেকে বিগত প্রায় …

Read More »

মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়

কামরুল হাসান: মালয়েশিয়ায় অবস্থিত তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এসময় প্রধান অতিথি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব প্রবাসে অবস্থানরত তালা-কলারোয়া তথা সাতক্ষীরার সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রবিবার(১১মে) মালয়েশিয়ার জোহান সেতিয়া ক্লাং সেলাঙ্গর এ সাতক্ষীরা প্রবাসী …

Read More »

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি

অনলাইন ডেস্ক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ১৮ কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ তাদের রূপপুর প্রকল্প ও গ্রিন সিটি বহুতল আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে পৃথক চিঠি দেওয়া হয়েছে। শনিবার (১০ মে) রাতে চাকরিচ্যুত ১৮ জন কর্মকর্তা ও কর্মচারী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে ই-মেইলে এ তথ্য জানানো হয়। অব্যাহতি প্রাপ্ত কর্মকর্তা …

Read More »

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো ভারত-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান দাবি করেছিল যে ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আফগানিস্তানের ভূখণ্ডে পড়েছে। তবে পাকিস্তানের এমন দাবি ভিত্তিহীন ও মিথ্যা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ভারত ও আফগানিস্তান। খামা প্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খামা প্রেস বলছে, দিল্লির ছোড়া ক্ষেপণাস্ত্র আফগান ভূখণ্ডে আঘাত হেনেছে বলে পাকিস্তান যে দাবি করেছে- তা জোরালোভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রত্যাখ্যান …

Read More »

পুনরায় শুরু হতে যাচ্ছে আইপিএল ও পিএসএল

কবে থেকে শুরু হচ্ছে স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাব পড়ে দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আপাতত এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। তাই ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন আইপিএল ও পিএসএল কবে শুরু হতে হবে? ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, আইপিএল আবার শুরু হতে পারে ১৫ মে। এরই …

Read More »

বাংলাদেশের কাছে শুল্ক কমানোর লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে ঢাকা থেকে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর—দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)। ৭ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে পাঠানো চিঠিতে ইউএসটিআরের প্রতিনিধি জেমিসন গ্রেয়ার এই অনুরোধ জানান। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের আগ্রহ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির আলোচনায় ঢাকার সাড়া …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com