Breaking News

সাতক্ষীরায় এতিমদের সাথে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ইফতার মাহফিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরা ডিস্ট্রিক্ট ৬৪ (ফরমার আরআইডি ৩২৮১), বাংলাদেশ এর উদ্যোগে সাতক্ষীরায় এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে ক্লাব প্রেসিডেন্ট ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রোটা: পিপি এনছান বাহার বুলবুল, ইফতার কমিটির চেয়ারপারসন রোটা: মোঃ সাহিদুর রহমান, রোটা: পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা: পিপি মাহমুদুল হক সাগর, রোটা: পিপি ফারহা দীবা খান সাথী, রোটা: পিপি মাগফুর রহমান, রোটা: পিপি মোঃ হাবিবুর রহমান হাবিব, রোটা: পিপি মোঃ আশরাফুর করিম ধনি, রোটা: আই পি পি মনিরুজ্জামান টিটু, পাস প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, রোটারিয়ান মোঃ কামরুজ্জামান রাসেল, রোটা: শিমুন শামস, রোটা: জেসমিন আক্তার চন্দন, রোটা: মো. মিজানুর রহমান, রোটা: গোলাম রসূল রাসেল, রোটা: সাইফুল ইসলাম, রোটা: ইসমাইল হোসেন, রোটা: সিএম নাজমুল ইসলাম, রোটা: মোহাম্মদ অলিউল্লাহ, রোটা: শেখ মাসুদ পারভেজ, রোটা: নাসিমা খাতুন, রোটা: আনিসুর রহমান, রোটা: জিএম আব্দুল কাদের, রোটা: আখতারুজ্জামান কাজল, রোটা: শামীমা পারভিন রত্না, রোটা: ডা. নজরুল ইসলাম, রোটা: কামরুল হাসান ও রোটা: এবাদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিল শেষে রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com